আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালমারীতে শীতার্তদের মাঝে জেলা পরিষদ সদস্যের কম্বল বিতরণ

মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য আহসান হাবিব (হাসান সিকদার) । মঙ্গলবার (৩১ জানুয়ারি ) সকালে ৯ টায় বাইখির চৌরাস্তায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা পরিষদ সদস্য হাসান সিকদার বলেন,  আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এসময় উপস্থিত ছিলেন চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রফিক, শহিদুল ইসলাম (মেম্বর) ৬ নং ওয়ার্ড, উপজেলা যুবলীগ নেতা রুবেল শিকদার, মোস্তফা কামাল,সোনা মিয়া,মারজুম মৃধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ