আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির আইন বিভাগের উদ্যোগে ভূমি জরিপ, নিষ্পত্তির উপর দিনব্যাপী কর্মশালা 

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের উদ্যোগে ভূমি জরিপের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

‘Workshop on Land Survey, Settlement and Record of Rights’ শীর্ষক কর্মশালাটি আয়োজন করেছে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে সকাল দশটায় এ কর্মশালার উদ্বোধন করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

উদ্বোধনী বক্তব্যে শামসুল হুদা বলেন, এএলআরডি একটা বেসরকারি সংস্থা। এটি জনগনের মৌলিক অধিকার, ভূমি অধিকার, নারী অধিকার, প্রান্তিক জনগনের অধিকার নিয়ে কাজ করে।

সংগঠনটি যে কাজগুলো করে তা অনেক আগে হওয়া দরকার ছিল। জনগণের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য ল্যান্ড জাস্টিস নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের দেশে মাত্র ৩৪/৩৫ বছর আগে ভূমি জরিপ শুরু করেছি৷ ভূমির এই পাঠগুলো আমাদের কারিকুলামের অন্তভূক্ত না হলেও আমাদের জীবনের অংশ৷

প্রাচীনকাল থেকেই ভূমি রাজস্ব ছিল প্রধান আয়ের উৎস। ব্রিটিশরা প্রথম ল্যান্ড সার্ভে করেছে কিন্তু সার্ভেটা বিস্তৃত না। আমাদের কৃষকদের জীবন-জীবিকার যে অধিকার তা কেউ রক্ষা করেনি বরং শোষণ নিপীড়ন করেছে।

১৮৮৫ সালে সালে প্রথম বেঙ্গল টেনেন্সি এক্ট হয়েছে। সেখানেও সাধারণ কৃষকদের স্বার্থ রক্ষা হয়নি। যার ফলশ্রুতিতেই তেভাগা আন্দোলন হয়েছিল। বর্তমান সময়ে আমরা একটা আমলাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছি। দেশের জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি৷ এ দায়িত্ব এ প্রজন্মকেই পালন করতে হবে৷

আইন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস বলেন, আমাদের দেশে এখনো একটা মামলা শেষ করতে দীর্ঘ সময় লাগে। আইন বিভাগের শিক্ষার্থীদের কাছে আমরা পেশাদারিত্ব আমাদের প্রত্যাশা থাকবে।

বিচারকের আসন থেকে নয় বরং সাধারণ মানুষের পাশ থেকে তাদের বাস্তবতা বুঝতে হবে। একই সাথে অধিকার নিশ্চিত করতে এক্টিভিজম খুব জরুরি। যে যে পজিশনে আছো তোমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আইন ও বিচার বিভাগের ডীন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাপস কুমার দাসের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএলআরডির প্রোগ্রাম কোর্ডিনেটর রফিক আহামেদ সিরাজী,

প্রোগ্রাম অফিসার একেএম বুলবুল আহমেদ, জাবির আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক শায়লা আলম আশা, প্রভাষক তামান্না আজিজ তুলি, প্রভাষক উম্মে হাবিবা ও প্রভাষক ওমর ফারুক প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ