আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদপুরে চুরির টাকা উদ্ধার, আটক ২

মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ব্যবসায়ীর চুরি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মো. নৈমুদ্দিন শেখের ছেলে মো. আমিনুর রহমান (৪৫) ও কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকার মৃত. হোসেন শেখের ছেলে মো. কামাল শেখ (৪০)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) আটককৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সুত্র মতে, গত শনিবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে আলফাডাঙ্গা সাদর বাজারের ব্রাক অফিসের মোড়ে মাহাবুল আলমের মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, মাহাবুল আলমের ব্যবসায়ীক লেনদেন করার জন্য বিভিন্ন নোটের ১ লক্ষ ৫৭ হাজার টাকা সাথে নিয়ে আসেন। দোকানে এসে তিনি দেখতে পায় একটি সাটারের তালায় দুর্গন্ধ যুক্ত ময়লা লাগানো।

পরবর্তীতে তিনি অপর সাটারটি খুলে তার টাকার ব্যাগটি দোকানের ভিতরে চেয়ারের ওপর রেখে তালা পরিস্কার করার জন্য ব্রাক অফিসের সামনের পুকুরে পানি আনতে গেলে এই সুযোগে তার টাকার ব্যাগটি চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মাহাবুল আলম থানায় মামলা রুজু করেন। এরপর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও সোর্স নিয়োগ করে ঘটনার সাথে জড়িত তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

এসময় আমিনুর শেখের নিকট থেকে চোরাইকৃত ৬১ হাজার টাকা ও কামাল শেখের নিকট হতে চোরাইকৃত ৯ হাজার টাকা উদ্ধার করেন। সেইসাথে চুরির কাজে ব্যবহৃত ডিসকভার ১০০ সিসি একটি মোটরসাইকেলও জব্দ করেন।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বলেন, অভিনব কায়দায় ব্যবসায়ীর টাকা চুরির ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও সোর্স নিয়োগ করে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ