আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের শুভ উদ্বোধন

সাভার  প্রতিনিধিঃ

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সমর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন – সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ অন্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ