আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালমারীতে ঝুকিপূর্ণ ব্রিজটি দিয়ে চলছে যানবাহন

মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুর জেলায় বোয়ালমারী উপজেলার বর্নিচর কাটা খালের উপরে অবস্থিত  ব্রীজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলাচল তো দুরের কথা পাঁয়ে হেঁটে চলতে ভয় পাচ্ছে মানুষজন।

যে কোন সময় ব্রীজটি ধ্বসে পড়তে পারে। জেনেও অত্র অঞ্চলের মানুষ প্রয়োজনে  জীবনের ঝুঁকি নিয়ে  প্রতিনিয়ত পারাপার হচ্ছে।বিশেষ করে শিশু কিশোর,বৃদ্ধরা চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে।

শুক্রবার (১৩.১.২৩) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়,ব্রিজটি ময়না ইউনিয়নে চরবর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে । বিদ্যালয়ের পাশের স্থানীয় বাজার, প্রয়োজনের তাগিদে প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্রিজটির উপর দিয়ে যাতায়াত করে।

এছাড়া ব্রিজটি ঢালু হওয়ার ময়না টু মোহাম্মদ পুর রাস্তা সঙ্গে মিশেছে একারণে  যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা রব্বানী ও রাসেল  মোল্লা জানান, ব্রিজের এক প্রান্তে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়   এবং সঙ্গে বাজার।

স্কুল কলেজের ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ মানুষদেরও নিত্য যাতায়াত এই ব্রিজের ওপর দিয়েই। পণ্য পরিবহনসহ প্রতিদিন হাজারও লোকের চলাচলের ভার বহন করে সেতুটি। খোঁজ জানা গেছে,  বয়স আর ভারী যানবাহন চলাচলে বিগত কয়েক বছর ধরেই সেতুটির এমন বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ অবস্থা।

বর্তমানে সেতুর একটি স্প্যান ডেবে যাওয়াসহ সামান্য ভার প্রয়োগেই বিপদজনকভাবে কেঁপে উঠছে। দুপাশের রেলিং ভাঙা ও সেতুর মাঝখানে ফাটল ধরাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত।

স্থানীয় বাসিন্দা রানা বলেন, ময়না টু মহাম্মাদপুর সড়ক থেকে ব্রিজটি বেশ কয়েক ফুট উঁচু। তারপর ব্রিজটি উচু থেকে সরাসরি  নেমে এসেছে সড়কটির মাঝ বরাবর ।

যা ব্রিজ ও সড়কটিকে টি-সংযোগে রূপান্তরিত করেছে।  ফলে এ ব্রিজে সরাসরি উঠা নামা করা যায় না। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড়  দুর্ঘটনা। অথচ  ব্রিজটি সোজাসুজি না নামিয়ে সংযোগ সড়কটির সাথে কৌণিক ভাবে নির্মাণ করা হলেই অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ