আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সরকারি চাকুরীজীবিদের পুনর্মিলনী অনুষ্ঠান

ধামরাই প্রতিনিধি :

যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে ধামরাই সরকারি চাকুরীজীবি সমবায় সমিতির লিঃ এর ৫ম বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার মোহাম্মদী গার্ডেনে এই সমিতির সকলের পরিবারের সদস্যদেরসহ এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই পুনর্মিলনী অনুষ্ঠানে ধামরাই সরকারি চাকুরীজীবি সমবায় সমিতির লিঃ এর সভাপতি এসবি (ঢাকা) অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, এই সমিতির মাধ্যমে আমরা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।

করোনার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এই শীতেও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সমিতির উদ্দেশ্যই অসহায় দের সাহায্য করা।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন, স্কুল শিক্ষক মীর শফিকুল আলম শিহাব, রাজীব হোসেনসহ সমিতির প্রায় ৭০ জন সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ