রনজিত কুমার পাল, মানিকগঞ্জ :
তা’লিমে ইসলাম মানিকগঞ্জ, বাংলাদেশ এর পক্ষে মানিকগঞ্জ পটল বিল,ছিদ্দিক নগরে ৩ দিনব্যাপী (৪,৫,৬ জানুয়ারি -২০২৩ রোজ- বুধ,বৃহস্পতিবার, শুক্রবার) তরিকত্ব,হাকিকত্ব ও মা’ফিরাতের বিশ্ব ইজতিমা শুরু হবে।
জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেনী, পেশার লোক এ’বিশ্ব ইজতিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে।
৭ই জানুয়ারি-২০২৩ রোজ শনিবার সকালে আখেরি মোনাজাত
পরিচালনা ও দু’আ করবেন – বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক পীরে কামিল ও মুকাম্মিল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ডক্টর মুহাম্মদ মন্ যুরুল ইসলাম (বি,এ(অনার্স),এমএ(আরবি সাহিত্য), এমএ(আল হাদীস),
এলএলবি,পিএইচডি (গবেষণার বিষয় ঃ ফিক্ হ হানাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়। শায়খ,তা’লিম ইসলাম, মানিকগঞ্জ।
উক্ত বিশ্ব ইজতিমার সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
লক্ষাধিক লোকের উপস্থিতিতে বিশ্ব ইজতিমা অনুষ্ঠিত হবে বলে জানান স্হানীয়রা।
স্হানীয় দরবার শরীফের লোকজন আরো জানান জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে এ’বিশ্ব ইজতিমায় আমন্ত্রণ জানানো হয়।
২০০৯ সালে থেকে বিশ্ব ইজতিমা আমাদের এখানে শুরু হয়েছে।
বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারনে বিগত দুই বছর বন্ধ ছিল।
টঙ্গী বিশ্ব ইজতিমার সাথে আমাদের কোন বিরোধ নেই তাদের প্রতি আমাদের কোন হিংসা নেই,আমরা তাদের শ্রদ্ধা করি।আমরা আমাদের মতো বিশ্ব ইজতিমার আয়োজন করে থাকি।লক্ষ লোকের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে বিশ্ব ইজতিমা অনুষ্ঠিত হয়।