আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থেকে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধা গ্রেফতার

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাইতুন নেছা (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এরআগে, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে আশুলিয়া থানাধীন মুন্সিপাড়া গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাইতুন নেছা আশুলিয়া থানার মুন্সিপাড়ার গৌরিপুর এলাকার মোঃ সদর আলীর স্ত্রী।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, তাদের ডিবি পুলিশের এএস আই (নিঃ) সুলতান মাহমুদ সঙ্গীয় এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলেন।

এসময় সময় গোপন সংবাদ এর ভিত্ততে জানতে পেরে আশুলিয়ার মুন্সিপাড়া গৌরীপুর এলাকা অভিযান চালিয়ে হাইতুন নেছাকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ