কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরকুমিরা দরবার শরীফের ৯৬তম ইছালে ছাওয়াব দোয়ার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৫ ডিসেম্বর রবিবার বিকাল ৩টা থেকে ধর্মীয় আলোচনা, হামদ-নাত ও মুর্শিদীর মাধ্যমে চলতে থাকা মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় মধ্যরাত ৩টায়।
শাহছুফি পীরে কামেল আলহাজ্ব ফকির আবদুর রহমান (দরবেশ) রহ. এর স্মরণে চরকুমিরা বোরহান উদ্দিন হাজী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই উরছ মাহফিল।
এলাকার মানুষদের কাছে এটি ঐতিহ্যবাহী একটি মাহফিল হিসেবে পরিচিত। মাহফিল এন্তেজামের অন্যতম ডাঃ এম মহিউদ্দিন (আলমগীর)-এর সভাপতিত্বে উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান মেহমান ও
দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক হাফেজ ক্বারী মাওলানা মোঃ নেছার উদ্দিন সালেহী।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন খাগড়াছড়ির তরুণ বক্তা, আশেকে রাসূল মাওলানা শামীম আল কাদেরী। ধর্মীয় বিষয়ে বিশেষ বয়ান করেছেন তরুণ বক্তা,
রায়পুর বড় মসজিদের খতিব মাওলানা আহসান উল্যাহ নেছারী এবং হাঁসা আল আমিন ফাযিল মাদ্রাসার প্রভাষক মুফতি হাবিবুর রহমান মোহেব্বী।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব শফিউল বাশার মুকুল পাটোয়ারী,
মাহফিল আয়োজক কমিটির আলহাজ্ব নূর মোহাম্মদ মাস্টার, ডাঃ মো. ইব্রাহীম মিয়া, হাফেজ মাওলানা মজিবুল হক আনসারী, হাজী আবুল কালাম আজাদ, হাফেজ সাইফুল ইসলাম আল কাদেরী, মো. ফয়সাল হোসেন গাজী।
মাহফিলে বক্তারা আল্লাহর হাবিব নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান-মান-ইজ্জত ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ আলোচনা পেশ করেছেন। আখেরি মোনাজাত শেষে উপস্থিত সবাইকে তাবাররুক বিতরণ করা হয়।