আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কোহেলিয়া নদী রক্ষার দাবীতে জেলেদের মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি:

নদী বাঁচান , জেলেদের জীবন বাঁচান ।
কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আয়োজনে মহেশখালীর কোহেলিয়া নদী দখল , ভরাট ওদূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

২৬ ডিসেম্বর (সোমবার) বিকাল তিনটার সময় কোহেলিয়া নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক ।

মানববন্ধনে বক্তব্য রাখেন , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ , সাংগঠনিক সম্পাদক ছপুর আলম , পরিবেশ কর্মী এল এইচ লোকমান সহ অসংখ্য জেলে ও লবন চাষি বৃন্দ ।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে বর্জ ফেলে নদীর পানি ঘোলাটে হয়ে গেছে , ফলে এই নদীর পানি দূষিত হয়ে এখন আর মাছ পাওয়া যাচ্ছে না ।

নদী ভরাট হয়ে যাওয়ায় ভাটার সময় নদীতে পানি না থাকায় জেলেরা জাল দিয়ে মাছ ধরতেও পারছে না । এ নদীর উপর নির্ভরশীল কয়েক হাজার জেলে এখন কর্মহারা হয়ে গেছে ।

কোহেলিয়া নদীতে মাছ ধরতে না পারায় জেলেদের পরিবারে চলছে নিরব কান্না । কোহেলিয়া নদীর পানি দূষিত হওয়ায় লবণাক্ত কমে গেছে এ নদীর পানি , ফলে লবন উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন লবন চাষিরা ।

বক্তারা অবিলম্বে কোহেলিয়া নদী দখল ও দূষণমুক্ত করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিয়ে কর্মহারা জেলেদের জীবন বাঁচিয়ে রাখার আহবান জানান ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন , লবন চাষি গিয়াস উদ্দিন , ছাত্র নেতা হাসান করিম রিমু , মোঃ হাসান নূরী , তাফসীরুল কবির । জেলেদের মধ্যে উপস্থিত ছিলেন , আবু বক্কর , মোঃ ইকবাল ,

মনছুর আলম , রশিদ আহমদ , আকতার হোছাইন , জয়নাল আবেদীন , সোনা মিয়া , মোঃ আরাফাত , লবন চাষি রুহুল আমিন , নুরুল আলম , মোঃ বেলাল , নুরুল আমিন , মোকতার আহমদ , আনছারুল করিম , নাজেম উদ্দিন , কাঁকড়া আহরণকারী মোঃ বাবুল প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ