আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শিক্ষক সংকট ভুকছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ

অবন্তিকা, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :

লক্ষীবাজারের ঐতিহ্যবাহী কলেজ সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ।

সাফল্যের ৭৩ বছরে পা দিলেও এ কলেজের শিক্ষার্থীদের হিমশিম খেতে হয় বিভিন্ন সংকটের কারণে।

এ কলেজে জায়গার সংকটের সাথে সাথে শিক্ষক সংকট ও রয়েছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।

এক সংবাদ সাক্ষাৎকারে দেখা যায়,হিসাববিজ্ঞানের শিক্ষার্থী পারভেজ তানবিন বলেন,১ জন অতিথি শিক্ষকসহ ডিপার্টমেন্ট এ ৪ জন শিক্ষক।ক্লাস হয় না ঠিক মতো।

অনেক দূর থেকে ভোগান্তি পেরিয়ে শিক্ষার্থীরা এই কলেজে পড়তে আসে। ঠিকমতো ক্লাস না হলে ইয়ার গেপ,ইনকমপ্লিট সাজেশন সহ আরো অনেক সমস্যার সম্মুখিন হতে হয়।

পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়াশোনার গতি-বিধিতেও ব্যঘাত ঘটে। তাই যথা সম্ভব দ্রুত শিক্ষক সংকট দূর করতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে অধ্যক্ষ জনাব মোহসীন কবির বলেন, শিক্ষকদের স্থায়ী যে পদ তা আমাদের কলেজে অনেক কম।বিষয়টি আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে অবগত করি,উনি বিষয়টি অনুধাবন করেন এবং

যেহেতু  পদ সৃষ্টি করা সময় সাপেক্ষ ব্যাপার তাই বিকল্প পদ্ধতি ব্যবহার করে সংযুক্তির মাধ্যমে বাইরে থেকে বেশ কিছু  শিক্ষক দিলে এখন শিক্ষক সংখ্যা আগের তুলনায় দ্বিগুণ হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ