আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এই অভিযোগে মোঃ জাহাঙ্গীর (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড প্রবর্তক স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা। গ্রেপ্তার জাহাঙ্গীর শাকপুরা চৌমুহনী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহাম্মদ মিস্ত্রির ছেলে।
জানা যায়, শিশুটি প্রতিদিনের মত দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী বাড়িতে বাচ্চাদের সাথে খেলতে যায়। তখন তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুপুর দেড়টার দিকে রক্তাক্ত অবস্থায় সে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে।
পরে ঘটনার কথা বিস্তারিতভাবে সে মাকে খোলে বলে। বিষয়টি তাৎক্ষণিক থানায় অবহিত করা হলে অভিযান চালিয়ে ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দীন সুমন বলেন, গ্রেপ্তারকৃত ধর্ষক জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ঘরে কেউ না থাকায় সে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ