আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২৪হাজার ৩শত টাকা জরিমানা 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা,ত্রিপল ব্যবহার না করে বালি পরিবহন এবং নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় সর্বমোট চব্বিশ হাজার তিনশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন। এসময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শাহ জালাল বেডিং-কে দুই হাজার টাকা,
আল মোবারক স্টোর-কে দুই হাজার টাকা, নুরুল আমিন-কে তিনশত টাকা, মায়ের দোয়া প্লাষ্টিক এন্ড স্টীল কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ত্রিপল ব্যবহার না করে বালি পরিবহন করায় মোহাম্মদ জাহেদ-কে পাঁচ হাজার টাকা, মো: জাহেদ হোসেন-কে পাঁচ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় দরবার হোটেল (জোটপুকুর পাড়)-কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিছমিল্লাহ হোটেল কে সিলগালা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ