আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে এম নজরুল ইসলাম :

ফরিদগঞ্জে চাঁদপুরের স্থানীয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানটি।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন,

দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। আর দেশের স্বার্থে এই দায়িত্ব সফলভাবে পালন করতে হলে সরকার ও গণমাধ্যম একে অপরকে সহযোগিতা করতে হবে।

চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম ইকবাল হোসেন ও উপজেলা প্রতিনিধি মামুন হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,

বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন, আমান উল্যাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মো. দেলোয়ার হোসেন বেলাল।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত,

কার্যনির্বাহী সদস্য শিমুল হাছান, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য রুহুল আমিন খান স্বপন, মেহেদী হাছান, আ. কাদির, মনির হোসেন, ফখরুল আলম, কে এম হাছান, ফাহাদ খান, জসিম উদ্দিন, এফএ মানিক প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ