আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি
ভূমিহীন জনগোষ্ঠীর জীবন জীবিকার প্রকল্প (ফেইজ)২ , উপকরণ বিতরণ ।
“বিকল্প জীবন জীবিকার উদ্যোগ” কর্মসূচির মাধ্যমে ভূমিহীন জনগোষ্ঠীর মাঝে ছাগল ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে ।
একশন এইড এর অর্থায়নে এবং সংশপ্তক এর আয়োজনে ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল তিনটার সময় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে ছাগল ও সোলার প্যানেল বিতরণে এ কর্মসূচির আয়োজন করা হয় ।
সংশপ্তক এর ভাইস চেয়ারম্যান পার্থ প্রতিম দাসের সভাপতিত্বে ছাগল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক সিকদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ , ইউপি সচিব দেলওয়ার হোছাইন , মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের আইসি সাইফুল ইসলাম । ২নং ওয়ার্ড়ের মেম্বার মিজবা উদ্দিন , ৭নং ওয়ার্ড়ের মেম্বার সরওয়ার কামাল , ৮নং ওয়ার্ড়ের মেম্বার নুরুল আবছার , মাওলানা মোঃ মহসিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগন ।
ছাগল বিতরণকালে কর্মকর্তারা বলেন , এলাকার ভূমিহীন জনগোষ্ঠীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে ক্ষুদ্র পরিসরে “বিকল্প জীবন জীবিকার উদ্যোগ” কর্মসূচির মাধ্যমে ভূমিহীনদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে
। একই সাথে বিদ্যুৎ বিহীন দুইজন ভূমিহীন জনগোষ্ঠীর মাঝে পরিবেশ বান্ধব দুইটি সোলাম প্যানেল বিতরণ করা হয়েছে । ১৫ জন ভূমিহীন নারী-পুরুষের মাঝে ১৫টি ছাগল বিতরণ করা হয়েছে ।
১৫ জনের মধ্যে দুইজন ধলঘাটার এবং ১৩জন মাতারবাড়ীর । সংশপ্তক কর্মকর্তারা জানান , এলাকার ভূমিহীন জনগোষ্ঠীর মাঝে আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে এ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানান ।