মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলী টু মাতারবাড়ী সংযোগ সড়কে একটি মালবাহী টমটম গাড়ি উল্টে সোহাগ মনি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন ।
২০ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে উপজেলার চালিয়াতলী টু মাতারবাড়ী সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মনি উপজেলার ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া গ্রামের মরহুম মোকতার আহমদের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বদরখালী বাজার থেকে মাল নিয়ে একটি টমটম গাড়ি মঙ্গলবার বিকাল তিনটার দিকে ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া বাজারে যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের দ্বারাখাল ব্রীজের পর ডাইবেশন স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারি লোকজন বলেন, চলমান সড়ক কাজে ধীর গতি এবং পাশের ডাইবেশন সড়কটি নড়েবড়ে অবস্থা করায় প্রায় সময় গাড়ী উল্টে গিয়ে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে ।
সবশেষ উক্ত ডাইবেশনে নিহত হয়েছে তরকারি ব্যবসায়ী সোহাগ মনি । মাতারবাড়ীর ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দারের বরাত দিয়ে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ী পুলিশের আইসি এস আই হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে ।