আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে প্রিন্সিপাল শেখ মফিজ উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চিকিৎসা 

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগের ৪নং কাদরা ইউপি’র তাহিরপুর তামিরুল উম্মাহ আলিম মাদরাসায় আজ দিনব্যাপী গরীব অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ১৭ ডিসেম্বর।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন- প্রিন্সিপাল শেখ মফিজ উদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান শেখ বদরুল হাসান মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জামেয়া

শরাফতিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, ডাক্তার শেখ মেহেদী হাসান, সমাজসেবক মোঃ হেদায়েতুল্লাহ, ফাউন্ডেশন এর সেক্রেটারি আবু শাকের মোহাম্মদ জাকারিয়া।

উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প কার্যক্রমে ১৩০ জন অসহায় রোগীকে সেবা প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ