আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

স্মৃতিসৌধে আলবদর নিয়ে হাজির ময়না বেগম

সাভার প্রতিনিধি :

মহান বিজয় দিবসে সাদা মিয়া (ছদ্মনাম) নামের এক আলবদরকে প্রতীকি শাস্তির বাস্তব চিত্র নিয়ে সৌধ প্রাঙ্গণে আলবদর, রাজাকার সম্পর্কে ধারাণা দিয়েছেন গাজীপুরের এক কাউন্সিলর।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে প্রায় ৫ শতাধিক সহযোগী নিয়ে গাজীপুরের টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রাখি সরকার ও একই ওয়ার্ডের মহিলালীগের যুগ্ম আহবায়ক ময়না বেগম এই বাস্তব চিত্র প্রদর্শণ করেন।

এসময় আলবদর সাদা মিয়াকে চিৎকার করে বলতে শোনা যায়, আমি আর নারীর সম্ভ্রম নষ্ট করবো না, আমি আর খারাপ কোন কাজ করবো না। পাকিস্তানীদের আর সহায়তা করবো না। তিনি মুক্তিবাহিনীর চাপে বলতে থাকেন জয় বাঙলা, জয় বঙ্গবন্ধু।

শিশু সন্তান নিয়ে ঘুরতে আসা রিফাত বলেন, এটা অভিনব বিজয় উদযাপন। আমি আমার সন্তান নিয়ে জাতীয় স্মৃতিসৌধে এসেছিলাম জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। এখানে সন্তানরা আসলে শহীদদের শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে।

কিন্তু আজ রাজাকারের পরিনতিও এখানে দেখার সুযোগ হলো। সন্তানরা আলবদর, রাজাকার সম্পর্কেও ধারাণা পেল।

আয়োজক ময়না বেগম বলেন, আমাদের বর্তমান প্রজন্মকে আলবদর সম্পর্কে ধারণা দিতে এই অভিনব পন্থা বেছে নিয়েছি।

এখনকার প্রজন্ম এই বাস্তব চিত্র দেখলে বুঝতে পারবে আলবদর, আল শামস ও রাজাকাররা কত ভয়ংকর ও কি পরিমান খারাপ ছিলেন। তাদের শেষ পরিনতি কি হয়েছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ