সাভার প্রতিনিধি :
মহান বিজয় দিবসের আগের দিন জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আজ সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব ও অভন্তরিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সৌধ এলাকা এলাকায় জনসাধারণের প্রবেশ সীমিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে দেখা গেছে, প্রত্যাকটি পয়েন্টে পুলিশ সদস্য রয়েছে। এছাড়া সড়কে যানচলাচল ক্ষেত্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

বিকেল চারটার দিকে পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, এটি বাঙালী জাতির মুক্তি দিবসও।
সেই লক্ষে বাংলাদেশের সকল বাঙালী সর্বোচ্চ আনন্দ করে থাকেন। চেতনার কেন্দ্র বিন্দু জাতীয় স্মৃতিসৌধ। একারণে এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। তাই আমাদের পক্ষ থেকে সর্বচ্চো নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সব বাহিনীর সম্বিলিত ভাবে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।
এরআগে দুপুরে র্যাব-৪ সিপিসি-২ এর সদস্যরা পুরো সৌধ এলাকা ঘুরে দেখেন এছাড়া সেনাবাহিনীর বাহিনী ডগ স্কোয়াড, নৌ বাহিনীর ডুবরি দল ও বোম ডিস্পোজাল স্ক্রেনার দল তল্লাশি করেছে।
চুড়ান্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা পুলিম সুপার আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ হেল কাফি,
ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব, সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার সাহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।