আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সকল ভালো কাজের সহযোগিতা চাইলেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে সুনামগঞ্জের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ মহি উদ্দিন।

সভায় গণমাধ্যমকর্মীরা ফসল রক্ষা বাঁধে অনিয়ম, অবৈধ ক্র্যশার মেশিনকে আইনের আওতায় আনা, এসএসসি গার্লস স্কুলে ভর্তি পরিক্ষায় অনিয়মসহ নানা বিষয় তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

সভায় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির’র সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক এর সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাহজাহান চৌধুরী,

দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাসস’র সুনামগঞ্জ প্রতিনিধি আল হেলাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্র শেখর ভদ্র, দৈনিক জালালাবাদের প্রতিনিধি জসিম উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি জাকির হোসেন, আরটিভির প্রতিনিধি শহিদনুর আহমেদ, সাংবাদিক কে এম শহিদুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ