সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফ মানব পাচার মামলার পরোয়ানাভুক্ত আসামির কিল-ঘুষিতে সাখাওয়াত হোসেন নামে পুলিশের এক উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
রোববার (১১ডিসেম্বর) মধ্যে রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মোহাম্মদ সাকের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য টেকনাফ মডেল থানার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।
অপরদিকে হামলাকারী মো. সাকের টেকনাফ মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে। তার বিরুদ্ধে বিরুদ্ধে মাদক, মানব পাচার, অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। তিনি আত্মস্বীকৃত মাদক কারবারি ও আত্মসমর্পণকারী।
তিনি জানান, ২০১৫ সালের ঢাকার বিমানবন্দর থানার একটি মানব পাচার মামলায় পরোয়ানাভুক্ত আসামি ও আত্মস্বীকৃত মাদক কারবারি মো. সাকের মিয়াকে গ্রেপ্তার করার জন্য থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে নামে।
রোববার রাতে মো. সাকের মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাকের মিয়ার দুই ভাই মনু মিয়া (৪০) ও রফিকুল ইসলাম (২৯) পুলিশের দিকে তেড়ে এসে সাকের মিয়াকে ছিনিয়ে নিতে চেষ্টা চালান এবং স্বজনদের নিয়ে তাঁরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালান।
এ সময় হামলাকারীদের মারধর ও সাকের মিয়ার ঘুষিতে এএসআই মো. সাখাওয়াত হোসেনের ঠোঁট ফেটে যায় এবং ওই এসএসআই গুরুতর আহত হন।
পরে সাকের মিয়ার সঙ্গে হামলায় জড়িত ভাই মনু মিয়া ও রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এই ঘটনায় সাকের মিয়াকে প্রধান করে তাঁর দুই ভাইসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে।