আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ নৌকা জব্দ

মোঃ আলমগীর, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে ডেঙি নৌকায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশান টেকনাফ।

এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার ভোররাতে টেকনাফ জালিয়াপাড়া সংলগ্ন নাফনদী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) এস.এম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক জালিয়াপাড়া সংলগ্ন নাফনদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি মানবহীন ডিঙ্গি নৌকা তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪শতপিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ