কে এম নজরুল ইসলাম :
কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত তৃণমূল পর্যায়ে দলকে গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পর্যায়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উৎসবের উদ্বোধন করেছে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় নয়াহাট বাজারস্থ চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক অনুষ্ঠিত হয়েছে এই উৎসব আয়োজন।
এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নূরুলইসলাম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল,
চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, ইউনিয়ন চেয়ারম্যান শেখ শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছাব্বির আহমেদ তালুকদার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল রাড়ী, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক পুতুল সরকার প্রমুখ।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সোহেল চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোঃ মোনায়েম খান।
অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন করে আওয়ামী লীগ পরিবারের সঙ্গে সকলকে ভালোভাবে যুক্ত হতে হবে। কারণ, দেশে এখন জামায়াত বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে।
এগুলোকে রুখে দেওয়ার সময় চলে এসেছে। আমাদের নেত্রীর আদেশ নির্দেশ মেনে মুক্তিযুদ্ধের এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কোনো গ্রুপিং কার্যক্রমে না জড়িয়ে আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ করে আমাদের উপজেলাকে সবসময় সমুন্নত রাখব।
তারা আরও জানান, প্রতিটি ওয়ার্ডের সাবেক হওয়া যুবলীগের নেতারাও আওয়ামী লীগের সদস্য হতে পারবেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাজী সফিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ,
ইউনিয়ন আওয়ামী নেতা টিপু সুলতান সরকার, মজিবুর রহমান পাটওয়ারী, ওমর ফারুক পাটওয়ারী, আঃ কুদ্দুস পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন খান,
সাধারণ সম্পাদক মেহেদী হাসান মঞ্জু, ডাঃ মমিনুল ইসলাম খান, ছাব্বির ছৈয়াল সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি মেম্বারগণ।
আনন্দমুখর সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসবের শেষে দেশব্যাপী জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নয়াহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন উপস্থিত নেতৃবৃন্দ।