মোঃ আলমগীর, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের গুচ্ছগ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার পর নিজ অর্থায়নে নব-নির্মাণ করা ১০টি ঘর পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর বিকাল ৫টায় এ ঘরগুলো পরিদর্শন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি। তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি,
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ কামরুজ্জামান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব জাফর আহমদ, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাওন আরমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এমপি শাহীন বদি বলেন, আগুনে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের নবনির্মিত ঘর পরিদর্শনের পাশাপাশি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।