সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।
তিনি জানান, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।
ইউএনও জানান, আজিজ ও তার পরিবার রাতে এক সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। সে সময় পাহাড় ধসে বাড়ির উপর পড়লে চাপা পড়ে যান তারা।