আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির রসায়ন বিভাগের ব্রাজিল সমর্থকদের কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি:

চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করার দৃঢ় প্রত্যয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের একাংশ নিয়ে গঠিত হয়েছে ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’।

গত রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারি রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সমর্থক গোষ্ঠীর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর শ্রেনীর শিক্ষার্থী মবিন শিকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

এ কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন স্নাতকোত্তর শ্রেনীর শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল হুদা ,ফাহাদ হোসেন সৌরভ, জাকিরুল ইসলাম জসিম,

খন্দকার মোহাম্মাদ নেওয়াজ শরীফ ফাহিম, মোহাম্মাদ ইকবাল হোসেন, মেহেদী বিল্লাল বিলাশ, সাইফুল্লাহ রাসেল, মশিউর রহমান , মোহাম্মাদ জাহিদ মোস্তোফা প্রমুখ।

পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদকের পদ অলংকৃত করেছেন বিভাগের শেষ বর্ষের গাজী মিরাজ আহমেদ, সানিমুল হাসান , ইমরান আলি, হাসিবুল হাসান শান্ত,শাহরিয়ার আলম অয়ন ,

মোহাম্মাদ জাহিদুল ইসলাম,খুরশিদা জাহান,মহসিনা মিথিলা, খাদিজাতুল কোবরা,রিমা আক্তার এবং নূরজাহান আকতার।

এছাড়া তারেক মেহেদী হাসান ,মং বালাইন রাখাইন, গৌরব, জয় জীবন, মুশফিকুর রহমান আবীর, ফারজিনা আক্তার জয়া এবং সায়মা মিথিলা নিয়েছেন সাংগঠনিক সম্পাদকের গুরুদায়িত্ব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইউরোপীয় পুজীবাদী ফুটবল দমন বিষয়ক সম্পাদক শেখ রাফিদ করিম, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ সিয়াম, উপ দপ্তর সম্পাদক আনিসুর রহমান সৌরভ, প্রচার সম্পাদক নাইম আহমেদ,

উপ প্রচার সম্পাদক রিসালাত হোসেন, ক্রিয়া সম্পাদক আলভি শাহরিয়ার নুর সৈয়দ, সহ ক্রিয়া সম্পাদক সুমন, ফেসবুক বিষয়ক সম্পাদক জাওয়াদুল ইসলাম,

মাঠ দখল বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া বিষয়ক সম্পাদক ও গুজব প্রতিরোধ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান মিশর, ট্রল বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নাসিম, মিছিল মিটিং বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।

এছাড়া স্লোগান বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মাদ রনি ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অবনী হোসেন, নারী ভক্ত নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক দেবপ্রিয় পাল, ব্রাজিলের ফুটবল ইতিহাস বিষয়ক সম্পাদক মাশতুরা,

প্রতিপক্ষের কান্না থামানো এবং টিস্যু সরবরাহ বিষয়ক সম্পাদক সোমা, সিজনাল ফ্যান দমন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শান্ত, হাত দিয়ে গোল প্রতিরোধ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ,

প্রতিপক্ষের চাপা দমন বিষয়ক সম্পাদক মোহাম্মাদ বিপ্লব হোসেন, প্রতিপক্ষের ষড়যন্ত্র প্রতিরোধ বিষয়ক সম্পাদক রুদ্র, জয় উদ্যাপন বিষয়ক সম্পাদক পোলেন, পতাকা এবং জার্সি বিষয়ক সম্পাদক তুশি।

উল্লেখ্য, এ কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এবং ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত গালিব আবদুল্লাহ।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মবিন শিকদার বলেন,”সবার প্রথমে দেশ।কিন্তু এই গ্রেটেস্ট শো অন আর্থকে কেন্দ্র করে বিশ্বকাপ ফুটবলের আমেজে সকলের মাঝে আনন্দ উদ্দীপনা ছড়িয়ে দেইয়াই এই কমটির মূল উদ্দেশ্য।

সাধারন সম্পাদক মাহমুদুল হাসান আবীর বলেন,”মাদকে অন্ধকারাচ্ছন্ন এই সমাজে,মাদকের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে সকলকে ক্রিয়ামুখি করতে সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করবে এই কমিটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ