আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুবর্ণ জয়ন্তী ও তৃতীয় পূর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক :

অতীতের আলোতেই এ বর্তমান, পঞ্চাশে ইতিহাস হোক অম্লান – এ শ্লোগানে অনুষ্ঠিত হলো সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুবর্ণ জয়ন্তী ও তৃতীয় পূর্ণমিলনী।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য্য অধ্যাপক ড. মো. নূরুল আলম,

সাভার উপজেলা আওয়ামীলীগের ‍যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

দিনভর আয়োজনে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হৈ হুল্লোড় আর স্মৃতি চারনে পর রাতে ছিল বাউল সংগীতের আসর। এ আয়োজন চলবে এক মাস।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ