আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এর ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ৷
বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে মার্কেটি বিভাগ ও মার্কেটিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় তিনি বলেন, শোকসভা কারও কাছে কাঙ্খিত নয় ৷ প্রতিটি সন্তান তার বাবা-মা এর কাছে অধিক মূল্যবান ৷
ইমনের মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার ক্ষতিগ্রস্থ হলো তথা দেশ একটা উজ্জল নক্ষত্র ও সম্পদ হারালো ৷ এ ধরণের মর্মান্তিক মৃত্যু কারও কাম্য নয় ৷
তিনি আরও বলেন , আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার এই শিক্ষার্থীকে জান্নাতবাসী করুন ৷
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ,
শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর, বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, ইসমাইল খলিল ইমনের পরিবারের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসমাইল ইমন সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয়ে ৮ই নভেম্বর ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷