মোঃ আলমগীর, টেকনাফ :
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ইউএনডিপি এক্সিলারেটর লেব এর আয়োজনে টেকসই উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালা শনিবার ১২ নভেম্বর’২২ সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় টেকনাফ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিকল্পনা ও গবেষক উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকিরুল ইসলাম, এলজিইডি সিনিয়র উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, ইউএনডিপি এক্সিলারেটর লেবের ডেটা ইনোভেশন এন্ড রেজাল্ট ম্যানেজম্যান্ট মুনতাসির আল আরেফিন সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এতে উক্ত ট্যুরিজম বোর্ড ও ইউএনডিপি এক্সিলারেটর লেব এর আয়োজনে টেকসই উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।