আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সোনাগাজীতে স্বর্ণ ডাকাতির ঘটনায়  আহত অর্জুন ভাদুড়ির মৃত্যু

আলাউদ্দিন সবুজ, ফেনী জেলা প্রতিনিধিঃ

১১দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হাার মানলেন অর্জুন ভাদুড়ি।গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমাদার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে অজ্ঞাত ডাকাত দল কুপিয়ে গুরুতর জখম করেন।

ওই সময় ডাকাতরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বর্ণালংকার লুট করে।
আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।মাথায় জটিল অপরারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়।

অর্জুন ভাদুড়ির ভাতিজা মানিক ভাদুড়ি জানায় আইসিইউতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে শারীরিক অবস্থা জটিল আকার ধারন করে।

শুক্রবার বিকালে কিডনি ডায়ালেসিস করার পর তার শারিরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।পরে রাত ২ টার দিকে চিকিৎসরা তাকে মৃত ঘোষনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ