আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে আহবায়ক ইমন”

রাবি প্রতিনিধি:

গত ০৯ নভেম্বর ২০২২ রোজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎযাপিত হয় প্রথম আলো’র ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার উপদেষ্টা এবং ব্যাংকিং এ্যান্ড ইনসুরেন্সে বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম নীরব, টিএসসিসি’র পরিচালক ড.আরিফ হায়দার,

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক সহ রাবি বন্ধুসভার কমিটি মেম্বার এবং বন্ধুরা। এসময়ে উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীবৃন্দ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে। প্রোগ্রামটি আয়োজন এবং সুন্দরভাবে শেষ করতে যার অবদান সব থেকে মূখ্য, রাবি শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং রাবি বন্ধুসভার বইমেলা সম্পাদক,

এই প্রোগ্রামের আহবায়ক ইমন ভুঁইয়া কে কনভেনর সার্টিফিকেট প্রদান করা হয়। প্রোগ্রামের আহবায়ক ইমন ভুঁইয়া বলেন: সত্যে তথ্যে প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজকের আয়োজনটি সুন্দর এবং সফল করার সর্বোচ্চ চেষ্টা করেছি।

এক্ষেত্রে রাবি বন্ধুসভার সভাপতি সুরুজ সর্দার এবং সাধারণ সম্পাদক সিফাত হোসেনসহ বাকি সদস্যরা আমাকে সর্বাত্মক সহায়তা করেছেন।

তাই সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এগিয়ে যাক প্রথম আলো, জয়তু বন্ধুসভা। সভাপতি মোঃ সুরুজ সরদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠনটি শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ