দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশনের পেকুয়া উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় পেকুয়ার জেলা পরিষদ ডাক বাংলোতে টইটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ওসমান গনির সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, আজিজুল হক,
জেলা পরিষদের সদস্য শওকত হোসেন ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি ছৈয়দ নুরসহ আরও অনেকে। এসময় পেকুয়া উপজেলার সকল ইউপি মহিলা ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন ।