মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :
সীমান্ত শহর টেকনাফ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও ইউএনডিপির আয়োজনে কর্মশালাটি মেরিন ড্রাইভস্থ উখিয়ার রয়েল টিউলিপে বুধবার ল সকাল ১১টায় ক্বারী রশিদ উল্লাহ’র পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।
ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মন্জুরুল হকের সভাপতিত্বে ইউএনডিপির কর্মকর্তা সালেহা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেকনাফ পৌরসভার পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন টেকনাফ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,
পৌর মেয়রের উপদেষ্টা সাবেক মেম্বার হাজ্বী আব্দুল গফুর শরীফ, কাউন্সিলর ও সাংবাদিক মোঃ আব্দুল্লাহ মনির, কাউন্সিলর দিল মোহাম্মদ, কাউন্সিলর হাফেজ এনামুল হাসান,
কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, কাউন্সিলর হোছন আহমদ, কাউন্সিলর রেজাউল করিম মানিক, মহিলা কাউন্সিলর লিলি আক্তার, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও
সাংবাদিক মোহাম্মদ আলমগীর, ইউএনডিপির জেন্ডার স্পেশালিষ্ট মেহবুবা জেবিনসহ পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মন্জুরুল হক বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন প্রকল্পের উপরে স্বাগত বক্তব্যে সকলের সামনে তুলে ধরেন।কর্মশালায় ইউএনডিপি কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে বলে জানা যায়।
পাশাপাশি এ কার্যক্রমকে গতিশীল, গুণগতমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী পরিকল্পনা গ্রহণ করার জন্য মূলত এ কর্মশালার আয়োজন করা হয় বলেও জানা যায়।
এসময় প্রধান অতিথি পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, ইউএনডিপির সকল কাজ প্রশংসনীয়। যার কারণে বদলে গেছে পৌরসভার চিত্র।
২০১৮ সাল থেকে ইউএনডিপি টেকনাফ পৌরসভায় সুনামের সাথে কাজ করে আসছে। পরবর্তীতে ৪ বৎসর ফূর্তিতে এ কর্মশালার আয়োজন করায় আমি ইউএনডিপি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ইউএনডিপির সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।