আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
গত মঙ্গলবার সন্ধ্যা সাত টায় “দৈনিক স্বদেশ বিচিত্রা” ষষ্ঠ বর্ষে পদার্পণ ও ফেনী অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফেনী অফিসে.উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী মেডিনোভা হসপিটালের সম্মানিত ডিরেক্টর ও ব্যবসায়ী জনাব মিজানুর রহমান (রোটারিয়ান)।
এতে আরো উপস্থিত ছিলেন ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির সম্মানিত উপদেষ্টা জনাব সিদ্দিকুর রহমান.এডভোকেট শারীদ.দৈনিক স্বদেশ বিচিত্রা ফেনী সদর প্রতিনিধি অমিত কুমার শর্মা.দৈনিক স্বদেশ বিচিত্রা ফেনী কোর্ট প্রতিনিধি সাইফুল ইসলাম.ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্য রহিম আলি জাবেদ.
মাওলানা সায়েদুল হক.ফখরুল ইসলাম জুয়েল.শহীদ খন্দকার.জনাব নাসির উদ্দিন সহ বিভিন্ন সাংবাদিক.সামাজিক ও সাংস্কৃতিক কর্মী.দৈনিক স্বদেশ বিচিত্রা পাঠক ও শুভানুধ্যায়ীরা এসময় উপস্থিত ছিলেন.পরে দোয়া-মোনাজাত শেষে উপস্থিত মেহমানদেরকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়..