আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কুবিতে বন্ধু’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুবি প্রতিনিধি:

যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু’এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার(২৯ অক্টোবর) বন্ধু’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় অবস্থিত সংগঠনের রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধু’র সভাপতি রাসেল মাহমুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল্লাহিল মারুফ এবং বন্ধু’র সক্রিয় সদস্যবৃন্দ।

সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্ধু’র সভাপতি রাসেল মাহমুদ ভূঁইয়া বলেন, যাদের ত্যাগ এবং পরিশ্রমে এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের সকল পৃষ্ঠপোষক শুভাকাঙ্ক্ষীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় থাকবে যতদিন মানবতা থাকবে আমি এই প্রত্যাশা করছি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ অক্টোবর কিছু সেচ্ছাসেবী উদ্যোমী তরুণদের হাত ধরে যাত্রা করে সংঠন বন্ধু।এযাবৎ কালে বন্ধু নয় হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ