আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিত্রাং’ এ ক্ষতিগ্রস্থদের অর্থ ও খাদ্য বিতরণ করেন- এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ একহাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৮ অক্টোবর) সকালে লালমোহন উপজেলার
৯নং লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় সিত্রাং তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন ভোলা -০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলার উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের দুইশত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এদিন ঘুর্ণিঝড় সিত্রাং’র তান্ডবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এমপি শাওন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার,

পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ