আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে অস্ত্র ও ২৫ লিটার চোলাই মদসহ সন্ত্রাসী আটক

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও চোলাই মদসহ একজন সন্ত্রাসীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ ।

২৬ অক্টোবর (বুধবার) দুপুর ২টা ৩০মিনিটের সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী থেকে সন্ত্রাসী মোঃ ছিদ্দিক কে আটক করতে সক্ষম হন ।

উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল পশ্চিম পাহাড়তলী এলাকার আলী হোছনের পুত্র দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ছিদ্দিক কে আটক করে মহেশখালী থানা পুলিশ ।

আটককালে তার কাছ থেকে উদ্ধার করা হয় , একটি লম্বা একনলা বন্দুক , একটি কাটা রাইফেল , একটি লম্বা দা, একটি ছুরি, অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি লম্বা শাবল এবং ২৫ লিটার চোলাই মদ ।

মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান , সন্ত্রাসী মোঃ ছিদ্দিক দীর্ঘদিন পাহাড়ে আত্মগোপনে রয়েছেন । উক্ত আসামী এতই দুর্ধর্ষ যে , সে কোন সময় তার নিজ বাড়ীতে বেশীক্ষণ অবস্থান করেন না ।

মাঝে মধ্যে বাড়ীতে আসলেও হঠাৎ পাহাড়ের ভিতর আত্মগোপনে চলে যায় । একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে , সে তার নিজ বাড়ীতে এসেছে ।

এই সংবাদটি পাওয়া মাত্রই মহেশখালী থানার একটি টিম তাকে গ্রেফতার করার জন্য অভিযানে নামে এবং তার নিজ বাড়ী থেকেই তাকে আটক করতে সক্ষম হয় ।

তার নিজস্ব স্বীকারোক্তি মতে একটি হত্যা মামলাসহ মোট দুইটি মামলা বিচারাধীন রয়েছে । ওসি প্রনব চৌধুরী জানান , তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা এবং একটি মাদক মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ