আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কোহেলিয়া নদীতে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি এখনো

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীর কোহেলিয়া নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি এখনো ।

পরিবারের আত্বীয়স্বজন সহ এলাকার লোকজন মিলে নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করেও খোঁজ মেলেনি নিখোঁজ জেলের ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর গফুর জানান , বেলা সাড়ে ১২টার সময় তিনি (শাকিব) বাড়ী থেকে নদীতে মাছ ধরতে আসেন ।

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভেঙ্গে যাওয়া একটি কাঠি (বেড়িবাঁধ) দিয়ে পানি বের হচ্ছিল , এসময় শাকিব ঝাপ দিয়ে এ পার থেকে ঐ পারে পার হওয়ার সময় মতুরাখালের (মিঠা পানি খাল) পলবোটের পানির স্রোতে কোহেলিয়া নদীতে চলে যায় ।

তিনি আরো বলেন , আমরা ৫/৬ জন চোখের সামনে ভেসে যেতে দেখলোও মুহুর্মুতের মধ্যে ডুবে যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি । নিখোঁজের পর থেকে আত্বীয় স্বজন সহ শত শত লোকজন নদীতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি ।

নিখোঁজ জেলের নাম মোঃ শাকিব (১৪) সে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা (আকবর হাজ্বী পাড়া) এলাকার মোঃ আবু তাহেরের পুত্র বলে জানা গেছে । এদিকে নদীতে নিখোঁজ শাকিব কে হারিয়ে পরিবারে চলছে শোকের ছাঁয়া ।

তার পিতা-মাতার আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে । রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি ।

এঘটনাটি ঘটেছে গতকাল ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ইউনুছখালীর পশ্চিমে বামনাকাটা ঘাটের উত্তর পাশে বাবর খালী ঘোনার পশ্চিমে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ