আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে ৪২ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার উৎপাদন ও পরিবেশনের দায়ে ৪ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ই অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়।
দোকানগুলো হলো উপজেলা সদরের মদিনা স্টোরকে ২হাজার টাকা, কানুনগোপাড়া এলাকার শুভ মিষ্টি ভান্ডারকে ৫হাজার টাকা টাকা, মিলন সুইটসকে ২০ হাজার টাকা এবং দাশের দিঘীর পাড় এলাকার আসাদীয়া সুইটসকে ১৫ হাজার টাকা।
এসময় ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার এবং স্বাস্থ্য সম্মতভাবে খাবার উৎপাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মামুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ