আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী থানার ওসি’র নেতৃত্বে ১৪ অক্টোবর (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোয়ানকে পাহাড় থেকে মাটি পাঁচার করা অবস্থায় ৫টি ডাম্পার আটক করা হয়েছে ।
পাহাড় খেকোরা দীর্ঘ ধরে উক্ত স্থানে পাহাড় কেটে মাটি পাঁচার করে বিভিন্ন লোকজনের কাছে প্লট বিক্রি করছে বলে জানান ওসি প্রণব চৌধুরী ।
তিনি জানান একটি গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম এখানে অভিযান পরিচালনা করি । পুলিশ আসার খবর পেয়ে মাটি কাটার শ্রমিক সহ সবাই পালিয়ে যায় , তবে ঘটনাস্থলে মাটি ভর্তি ৫টি ডাম্পার আটক করেছি ।
এটা নিয়ে আমরা তদন্ত করব , পাহাড় কাটায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে । তিনি আরও বলেন , পাহাড় কেটে যারা পরিবেশ ধ্বংস করছে তারা দেশের শত্রু তাদেরকে ছাড় দেয়া হবেনা ।
পরিবেশ এবং পাহাড় রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান তিনি ।
এদিকে পাহাড় কাটার বিষয়টি স্থানীয় বন বিভাগ রহস্যজনক কারনে দেখেও না দেখার বান করে বসে আছেন বলে মনে করেন সচেতন লোকজন ।
গভীর রাতে অভিযান পরিচালনা করে পাহাড় থেকে মাটি পাঁচার করা অবস্থায় ৫টি ডাম্পার আটক করায় মহেশখালী থানা পুলিশ কে সাধুবাদ জানিয়েছেন উপজেলার পরিবেশকর্মী ও সচেতন ব্যাক্তিরা ।