আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

স্থগিত হওয়া বাঁশখালী চাম্বল ইউপি নির্বাচন আজ

দেলওয়ার হোসাইন ;

স্থগিত হওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বুধবার ( ১২ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী নির্বাচনী পথ সভায় বিতর্কিত বক্তব্য দেয়ায় ওই ইউনিয়নের চলতি বছরের ১৫ জুন ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি) ।

একই সঙ্গে সেখানকার আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। পরে চলতি বছরের ১৪ জুলাই ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করেন নির্বাচন

কমিশন (ইসি)। মহামান্য হাইকোর্টের এক আদেশের আলোকে ১৪ জুলাই অনুষ্ঠিতব্য চাম্বল ইউপি নির্বাচনও ২য় বারের মত স্থগিত করে দেন (ইসি)। অবশেষে আজ ১২ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ