পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার পেকুয়া প্রতিনিধিদের পরিবেশ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের গ্রীন বার্ড রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংবাদকর্মী আব্দুল মামুন ফারুকী’র পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী।
অনুষ্টানে সি আর এম হাশমত আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জালাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাহউদ্দিন এম, এ, (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
সভায় আরো বক্তব্য রাখেন মাষ্টার জয়নাল আবেদীন,মাষ্টার নুরুল আমিন, সাংবাদিক ও পরিবেশ কর্মী দেলওয়ার হোছাইন, তারেকুল ইসলাম, সংবাদকর্মী আমিনুল ইসলাম বাহার, নজরুল জাফর।
সভায় বক্তারা বলেন , পেকুয়ার ব্যস্ততম খাল, কহলখালী খাল, ভোলা খাল, রুপাই খাল দখল করে প্রভাবশালী ভূমিদস্যুরা নানা স্থাপনা তৈরী করে নদী জবর দখল করে গিলে খাচ্ছে।
উপজেলার তিনটি পাহাড়ী ইউনিয়নের গাছপালা উজাড় করে ধ্বংস করেছে পাহাড় ও সবুজ বেষ্টনী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উজানটিয়ার ইউপি সদস্য জমির উদ্দিন, হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদের পেকুয়ার সভাপতি প্রদীপ কুমার সুশীল,সংবাদকর্মী হুমায়ন কবির,ব্যবসায়ী আবুল বশরও আকতার হোসেন প্রমূখ।