আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফ প্রশাসন কতৃর্ক সামাজিক সম্প্রীতি সমাবেশ, সাবেক এমপি বদি

মোঃ আলমগীর, টেকনাফ :

টেকনাফ উপজেলা প্রশাসন কতৃর্ক সামাজিক সম্প্রীতি সমাবেশ র‍্যালি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ যাত্রা শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান (বদি), উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম,

টেকনাফ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, আওয়ামী লীগ নেতা জহির হোসেন এম এ, টেকনাফ উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দ ভৌমিক,

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ