জাবি প্রতিনিধি:
ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে ইংরেজি বিভাগের ফারুক ইমতিয়াজ অর্ণবকে সভাপতি, প্রতœতত্ত্ব বিভাগের অমর্ত্য রায়কে সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের আলিফ মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে নতুন এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের ৩১তম সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছে বলে শুক্রবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
অর্ণব-অমর্ত্যকে নিয়ে এই কমিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রে ফয়েজ-দীপকের বিপরীতে ‘বিদ্রোহী’ কমিটিতে থাকা নজির আমিন চৌধুরী ও রাগীব নাঈমের নেতৃত্বাধীন অংশ।
নতুন এই কমিটির বিরুদ্ধে শীগ্রই ব্যবস্থা নিবে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল। তিনি বলেন, “জাবি সংসদ গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে এ কমিটি ঘোষণা করেছে। গঠনতন্ত্রের বিরোধীতা করায় এবং কেন্দ্রীয় সংসদকে অমান্য করায় জাবি সংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শীগ্রই জাহাঙ্গীরনগরে কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে কমিটি দেওয়া হবে বলে জানান দীপক।
কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ্ বলেন, “জাবি সংসদকে আমরা চিঠি দিয়েছি, কমিটি যেন গঠনতন্ত্র অনুযায়ী হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটি না হলে আমরা জাবি সংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।”
নতুন এই কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নুসরাত তুবা, ফাহিম মুকাররব, তুষার ধর, সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী, কোষাধ্যক্ষ এ এস সৈকত, দফতর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাবেয়া বসরী তাপস্বী,
স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অর্নব আদিত্য রাহি, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ উল সাবেরিন, সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন, ক্রীড়া সম্পাদক নাবিলা খায়ের, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া মুন।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন রাকিবুল রনি, তাসবিবুল গনি নিলয়, রিফাত খান অনিক, সিয়াম করিম, সীমান্ত বর্ধন, ওমর স্বাধীন, ঐন্দ্রিলা মজুমদার অর্না, রাগিব নিহাল তন্ময় ও মাহিসুন রাশতি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ‘গুলিবিদ্ধ গান একদিন ঠিকই কেড়ে নিবে স্বৈরাচারের প্রাণ’ স্লোগানে ৩১তম সম্মেলনের উদ্বোধন করেন চা শ্রমিক কৃষ্ণ দাস অলমিক ও সত্যজিৎ ওরাঙ।