আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এসএসসি পরিক্ষা শুরু

আসরাফ উদ্দিন হিল্লোল,মধ্যনগর প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদরের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে মধ্য/১ কেন্দ্রে সংশ্লিষ্ট ভেন্যু কেন্দ্র মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২২সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশের ন্যায় সদরের কেন্দ্রে ৪টি ইউনিয়নের ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগন একযোগ ৮৪২জন শিক্ষার্থী অংশগ্রহন করবেন।

প্রথম দিনের বাংলা ১মপত্র পরীক্ষায় ছাত্র ৪০৯ওছাত্রী ৪৩৩ জন মোট ৮৩২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং হল সুপার বিজন কুমার তালুকদার।

উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা ১ম পত্র পরীক্ষীয় অংশ নিতে দেখা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ