আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় নাদিয়া ফারজানা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) এর
সার্বিক তত্বাবধানে এসআই- মোঃ কুতুব উদ্দিন এর নেতৃত্বে এসআই-মোঃ জসিম উদ্দির,এএসআই- ইমাম উদ্দিন রাজু,এএসআই- এবিএম আশিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে।
গতকাল সোমবার ফেনী সদর মডেল থানাধীন হাসপাতাল মোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল হামিদ (১৮),
পিতা- মৃত আব্দুল আহাদ,
ও মোঃ জাকির হোসেন(২০),পিতাঃমৃত জয়নাল আবেদীন কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ৩৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানায় দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।