সেলফি পরিবহনের বাস চালক শিক্ষকদের বাস চাপ দেওয়ায় এবং বাসচালক-শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধ ও শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের দাবিতে সেলফি পরিবহনের বাস আটকে আন্দোলন করেছে সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।
রবিবার সন্ধ্যার দিকে নিটারের শিক্ষকদের বাস অবৈধভাবে চাপ দেন এবং ৭ জন শিক্ষক সহ বাস ড্রাইভারের জীবন বিপন্ন এর উপক্রম হয়।
এ সময় গাবতলি থেকে সাভার আসা পর্যন্ত আরও কয়েকবার চাপ দেন। পরবর্তীতে নিটারের শিক্ষার্থীরা সেলফি পরিবহনের সেই বাসসহ মোট ৪ টি বাস আটক করেন।
এসময়ে অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করতে এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাজে ব্যবহার বন্ধ করার দাবিতে আন্দোলন করতে দেখা যায়।
দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের দাবি ছিল, সেলফি পরিবহনের বাসে তাদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু হাফ ভাড়া না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকেরা।
এতে সমস্যায় পড়তে হয় মানিকগঞ্জ, হেমায়েতপুর, গাবতলীসহ আশপাশ থেকে ইন্সটিটিউট এ আসা শিক্ষার্থীদের।
এসময়ে এক শিক্ষার্থী বলেন, আমি এবং আমার একজন বন্ধু গাবতলি থেকে সেলফি পরিবহনে করে আসলে ছাত্র পরিচয়ে হাফ ভাড়া দিলে বাস শ্রমিক আমাদের সাথে প্রায়ই বাজে ব্যবহার করেন।
তিনি আরও জানান, ইন্সটিটিউটের সামনে দিয়ে যাতায়াত করা মানিকগঞ্জ-গাবতলীগামী সেলফি, নীলাচল, শুভযাত্রাসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না।
অন্যদিকে, রাতে বাস নিয়ে যাওয়ার সময় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছেন সেলফি পরিবহনের পরিচালক। আগামীকাল সকালে তারা শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা করার আশ্বাস দিয়েছেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের বেশ কয়েকটা দাবি জানান, নিটারের সামনে স্টপেজ দিতে হবে, হাফ ভাড়া কার্যকর করতে হবে, শিক্ষক,ছাত্র-ছাত্রীদের অশোভন আচরণ করা যাবে না।
সেলফি পরিবহনের পরিচালক এসময় আমাদের আশ্বাস দেন, আগামীকাল মিটিং করে সবাইকে শিক্ষার্থীদের দাবী জানিয়ে দেওয়া হবে এবং আগামীকাল থেকে কার্যকর করা হবে।
তিনি শিক্ষার্থীদের অনুরোধ জানান, সবাই যেন তাদের স্টুডেন্ট কার্ড সাথে রাখেন। এছাড়াও আগামীকাল শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবে সেলফি পরিবহনের কর্মকর্তারা।