দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় কিশোর গ্যাং সদস্য জেল ফেরৎ ফোরকানের নেতৃত্বে হামলার শিকার হয়ে এক গৃহবধু রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় অপর ৩ জন আহত হয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (সেপ্টেম্বর) সকাল ৯ টায় পেকুয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠাবেপারী পাড়া চলন্ত মার্কেট এলাকায় এঘটনা ঘটে। আহত গৃহবধুর ভাই লোকমান জানান,
বেশ কিছু দিন আগে কিশোর গ্যাং সদস্য ফোরকান একই এলাকার জীবন আরার বসতবাড়ীতে ডুকে জীবন আরার মেয়ে তারামনিকে (১৩) কে অবৈধ কামনায় চরিতার্থে জড়িয়ে ধরে,এসময় তাদের চৌর চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ফোরকানকে ধৃত করে পুলিশের কাছে সোপর্দ করে।
সেসময় স্থানীয়দের সাথে পুলিশকে আমিও সহযোগীতা করি । তারই জের ধরে ফোরকান জেল থেকে বের হয়ে পুলিশকে স্বাক্ষী দেয়ার কারনে আমাকে দেখে নেয়ার হুমকি দিতে থাকে ।
ঘটনার আগের দিন আমি আমার কর্মস্থল আজিজ নগর হতে বাড়ী আসার খবর পেয়ে ফোরকানের নেতৃত্বে তার চাচা বেলাল উদ্দিন (৪৫) সহ অজ্ঞাত আরো৩/৪ সন্ত্রাসী নিয়ে আমার বসতবাড়ীতে হামলা চালায়। তাদের হামলা থেকে আমাকে রক্ষা করতে আমার পিতা মাতা ও বিবাহিত ছোট বোন আগাইয়া আসিলে তাদের উপর হামলা চালায় ।
এসময় বেলাল উদ্দিনের হাতে থাকা ধারালো কিরচি দিয়ে আমার বোন নিশুর মাথায় আঘাত করলে তাতে আমার বোন রক্তক্ত জখম হয়। আমি স্থানীয়দের সহযোগীতায় আমার আহত বোন ও পিতা মাতাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয় ।
এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে পেকুুয়া থানায় এজাহার দায়ের করি ।
ঘটনার বিষয়ে পেকুয়া থানা অফিসার ইনর্চাজ মোঃ ফরহাদ আলী জানান, ৯৯৯এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাটাই আহতদের উদ্ধার করে চিকিৎসা নিতে হাসপাতালে পাঠানো হয় । লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।