আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হবিগঞ্জে মাই’ক্রো-কাভা’র্ড ভ্যান সংঘর্ষে  ৬জন আহত 

আলম শাওন, বিয়ানিবাজার প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মিরপুর এলাকায় মাইক্রো-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৬ যাত্রি আহত হয়েছেন। আহতদের সবাই বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

বৃহস্পতিবার  সকালে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ মিরপুর এলাকায় বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া মাইক্রোকে বিপরীত দিক আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘ’টনা ঘটে।

এতে মাইক্রো ডান পাশে সামনে অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘ’টনায় কবলে পড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান। তিনি জানান, আহত হলেও তারা সবাই এখন আশংকামুক্ত আছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ