আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ববিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল্লাহ জাইফ,ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷

প্রতিযোগিতাটি আজ ৩১শে আগস্ট দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলার ক্লাসরুমে অনুষ্ঠিত হয়৷

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ অন্যান্য সদস্যরা৷

উল্লেখ্য,গত ২৯শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপস্থিত থেকে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ